রাজধানীর সবুজবাগে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ পিএম

রাজধানী সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় মো. মোরসালিন (১৫) নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোরসালিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহতের বাবা মো. টিটু মোল্লা জানান, আমার ছেলে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গতরাতে তাকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় পেঁচানো অবস্থায় পাই। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুরের গাজীপুর গ্রামে। বর্তমানে সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতো আমার ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযানে ৭২ জন গ্রেপ্তার, ৪৮ মামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর