ইয়াবা দিয়ে ফাঁসানো সেই এএসআইসহ তিনজন কারাগারে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

পথচারীর পকেটে মাদক দিয়ে তাকে মামলার আসামি বানানোর ঘটনায় পল্লবী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহ শুনানি শেষে তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন- মো. রুবেল ও মো. সোহেল রানা।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

গত ৮ সেপ্টেম্বর এ তিন আসামিকে দুদিন করে রিমান্ডে পাঠানো হয়েছিল।

মামলায় অভিযোগ করা হয়, এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। জোর করে ধরে নিয়ে গিয়ে এ ঘটনায় ওই পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ।

একাত্তরের ক্যামেরা যা ধরা পড়েছিল-

সাত সেপ্টেম্বর এএসআই মাহবুবুল আলমের পথচারীর পকেটে ইয়াবা ভরে তাকে ফাঁসানোর চিত্র ধরা পড়ে একাত্তরের ক্যামেরায়।

সেখানে দেখা যায়, পল্লবী থানার সাদা পোশাকধারী এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে ভুক্তোভোগী খলিলের পকেটে পুরে দেন।

তারপর উল্টো তাকেই মারধর করতে করতে একটি অটো রিকশায় তুলে নেন অভিযুক্ত এএসআই।

সেসময় এএসআই মাহবুবুল আলম প্রতিবেদকের কাছে দাবি করেন, কয়েকদিন ধরেই খলিলকে ধরতে তারা অভিযান চালিয়ে আসছিল। সর্বশেষ খিলক্ষেতে এলাকায় তাকে ধরতে সক্ষম হয়েছেন। উদ্ধার হয়েছে ১৩৫ পিস ইয়াবা।

এদিকে প্রতিবেদন প্রচারের পর এএসআই মাহাবুবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সে সময় বলেছিলেন, একাত্তরের সংবাদ দেখার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এএসআই মাহবুব আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংশ্লিষ্ট একটি মামলাও হয়েছে।

পরে এ ঘটনায় এএসআইসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পল্লবী থানার উপ পরিদর্শক খালিদ হাসান তন্ময়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর