২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ ছুঁই ছুঁই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩২ পিএম

দেশের করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ চার হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬৪১ জন। দৈনিক সংক্রমণের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ।

এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৪৫ জন।

বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টাসহ দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিন করোনা থেকে সেরে উঠেছেন ২২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন। প্রতি ১০০ জন শনাক্তের বিপরীতে সুস্থতার গড় ৯৭ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের আট মার্চ। ডেলটা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বুধবার বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৩ হাজার ৭২৮ জনের। সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৯৬৮ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬১ কোটি ৮২ লাখ ২৭ হাজার ১৫২ জন।

একাত্তর/এসজে
এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর