প্রবাসী স্বামীর দেহ ঝুলছিল, স্ত্রীর মরদেহ পড়েছিল মেঝেতে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

ঢাকার মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, স্বামীর লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল, আর স্ত্রীর লাশ ছিল মেঝেতে চাদরে মোড়ানো।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার পর মোহাম্মদপুর বাবর রোডের একটি ভবনের তিন তলার ফ্ল্যাট থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- ভোলার লালমোহন উপজেলার সৌদি প্রবাসী মোহাম্মদ নোমান হোসেন (২৮) এবং তার স্ত্রী শামীমা (২২)। 

জানা যায়, সৌদি প্রবাসী নোমান হোসেনের সঙ্গে একবছর আগে বিয়ে হয় দুঃসম্পর্কের আত্মীয় শামীমার। বিয়ের পর সৌদি আরব চলে যান নোমান। গত ১০ সেপ্টেম্বর পরিবারকে না জানিয়ে তিনি দেশে ফেরেন। সেদিনই চলে যান স্ত্রী শামীমাকে আনতে ভোলার লালমোহনে। পরে স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া নেন মোহাম্মদপুরের বাবর রোডে। একই বাড়ির পাঁচতলায় ভাড়া থাকতেন নোমানের দুজন বন্ধু।

বাড়ির লোকজনকে তথ্য গোপন করে দেশে ফেরা ও স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাসের রহস্যের বিষয়ে কিছুই জানেন না আত্মীয় স্বজন ও বন্ধুরা। তবে বন্ধুদের দেওয়া তথ্য অনুসারে নোমান সবসময় হাসিখুশি মানুষ ছিলেন।

তবে শামীমার বড়ো ভাই শামিম জানান, নোমান সৌদি থেকে আসার আগে কারো থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছেন বলে অভিযোগ পেয়েছিলেন।  এসব নিয়ে কলহ হতে পারে বলেও ধারনা তার। 

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারী সাংবাদিকদের বলেন বলেন, রোববার দারোয়ান বাচ্চু মিয়ার কাছে তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা ছিল। কিন্তু সারাদিনেও না দেওয়ায় দারোয়ান রাতে তাদের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনে। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ভেতরে ঢুকে দুজনকে মৃত অবস্থায় পায়।

আরও পড়ুন: রাজধানীতে কুরিয়ার সার্ভিসের অফিসে বিস্ফোরণ, নিহত এক

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও সিআইডির ফরেনসিক টিমের প্রাথমিক ধারণা দাম্পত্যকলহের কারণে স্ত্রী শামীমাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন সৌদি প্রবাসী নোমান।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর