ঢাকা কেন্দ্রীয় কারাগারে একদিনে তিন বন্দির মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৮ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে একদিনে তিন কারাবন্দির মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে তারা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ঢামেকের সূত্র জানিয়েছে, সোমবার রাত ৯টার দিকে শফিকুল ইসলাম (৫০) নামে এক হাজতি, সন্ধ্যায় সাতটার দিকে শহিদুল ইমলাম বুলবুল (৪৮)  নামে এক কয়েদি এবং সকাল ৯টার দিকে গিয়াস উদ্দিন খান (৮০) নামে আরও হাজতিকে মৃত ঘোষণা করা হয়েছে। তারা সবাই কারাবন্দি ছিলেন।

কারারক্ষী আব্দুল কাদের জানান, তারা অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

আরও পড়ুন: রাজধানীজুড়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৬

পরে ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর