ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত পাঁচ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হবার খবর পাওয়া যায়। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা ক্যাম্পাসে আসবেন- এমন খবরে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিলো ছাত্রলীগ। পরে কর্মসূচি পরিবর্তন করে ছাত্রদল জানায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার তারা ক্যাম্পাসে যাবেন।

ছাত্রদলের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণার পরপরই শিক্ষার্থীদের সমস্যা-সংকট সমাধানে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। পাশাপাশি তারা ছাত্রদলকে ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সাড়ে চারটার দিকে রাজধানীর নীলক্ষেত ফাঁড়ির সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে সংগঠনের ৩০-৩৫ নেতাকর্মী।

এসময় স্যার এ এফ রহমান হলের সামনের সড়কে ছাত্রদল বাধা দেয় ছাত্রলীগের কর্মীরা। প্রথমে ছাত্রদলের নেতাদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও তর্কাতর্কি শুরু হয়। পরে ছাত্রলীগের আরো একদল নেতাকর্মী দৌড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন।

image


হামলার সময় অনেকেরে হাতেই লাঠিসোঁটা ও স্ট্যাম্প দেখা গেছে। হামলার এক পর্যায়ে ছাত্রলীগের আরেকটি অংশ ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এক সময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।

প্রাথমিকভাবে পাঁচজন আহত হবার তথ্য পাওয়া গেছে। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা।

আরও পড়ুন: ডিভাইস বসানো সেই পাখি সম্পর্কে যা জানা গেলো

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অভিযোগ করেন, কোন ধরনের হামলা বা অপ্রীতিকর ঘটনার দায় উপচার্যকে নিতে হবে। অন্যদিকে হামলার দায় অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীব চন্দ্রদাস।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর