ঢাকায় কোনো মাদক কারবারি থাকতে পারবে না: এসপি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

ঢাকা জেলার এলাকায় কোনো মাদক কারবারি থাকতে পারবে  না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এটির জন্য শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে যোগ দিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রকাশ্যে না দিলেও আপনারা মুঠোফোনে মাদক বিষয়ক শুধু তথ্য দিয়ে সহযোগিতা করুন। 

এর আগে সনাতন ধর্মের মানুষদের নিয়ে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় করেন তিনি। 

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞায় র‌্যাবের কর্মকাণ্ডে প্রভাবে ফেলেনি: ডিজি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মো. এনামুর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র মো. আব্দুল গণি। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর