রাজধানীর পূজা মণ্ডপে বাড়তি সতর্কতার নির্দেশনা

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৬:৪১ পিএম

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজার আজ নবমী। এ অবস্থায় রাজধানীর সব পূজা মণ্ডপে বাড়তি সতর্কতা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর যেসব পূজা মণ্ডপে জেনারেটর নেই সেখানে সন্ধ্যার আগেই জেনারেটরের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে। পূজা মণ্ডপ মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরা সচল রাখতে বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া পোশাকে ও সাদা পোশাকে সার্বক্ষণিক টহল ও নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে ডিএমপি।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন এ বিষয়ে বলেন, অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে। সেটা স্বাভাবিক হতে সময় লাগবে বলে আমরা জেনেছি। এদিকে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কনটেইনার হাতে জেনারেটরের ডিজেল কিনতে পাম্পের লাইনে মানুষ

তিনি বলেন, পূজা মণ্ডপের ভেতরে বাইরে ও আশপাশে সার্বক্ষণিক টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখতে বলা হয়েছে। ডিএমপি’র প্রত্যেকটি থানা, ডিবি ও প্রত্যেকটি ক্রাইম ডিভিশনকে ইতোমধ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় পূজা মণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে সেখানে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে। পূজা মণ্ডপগুলোয় পর্যাপ্ত আলোর বাড়াতে জন্য জেনারেটরের ব্যবস্থা করতে পূজা কমিটিকে অনুরোধ করা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর