এডিটর্স গিল্ডের বৈঠকে বক্তারা

সম্ভাব্য মন্দা মোকাবেলায় সক্ষম হবে বাংলাদেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৮:৩১ পিএম

বৈশ্বিক অর্থনীতে মন্দার চাপ থাকলেও বাংলাদেশের তা মোকাবেলার সক্ষমতা রয়েছে। রফতানি ও রেমিট্যান্সে ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারের আগাম সতর্কতার পাশাপাশি নানা উদ্যোগ ও পদক্ষেপ নেয়া হচ্ছে। সীমাবদ্ধতা থাকলেও করোনা মহামরীকালের মতো এবারও বাংলাদেশ সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে সক্ষম হবে।

শনিবার সকালে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে 'বিশ্বমন্দার চ্যালেঞ্জ ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকের সূচনা করেন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।

গোলটেবিল বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন,গত বছর রেমিটেন্স কমলেও এই বছর এই কোয়ার্টারে বেড়েছে। মাসে দুই বিলিয়ন ডলার হারে রেমিটেন্স বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে আমরা ২৪ থেকে ২৫ বিলিয়ন ডলার বেশি পাবো।

তিনি আরও বলেন, রেমিটেন্স যোদ্ধা বাড়তে থাকায় এটি অব্যাহত থাকবে। রফতানির ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক দিক আছে। ডলার ম্যানেজমেন্টের জন্য আমদানি কমানোয় ভালো ফল দিচ্ছে। সম্প্রতি রফতানি বাড়ছে, আমদানি কমছে। এফডিআই বেড়েছে, এলসি ওপেন কমেছে।

সাবেক মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং ইউরোপের ক্লাইমেট সংকটসহ নানা কারণে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের মন্দা দেখা দিয়েছে।

সাবেক মূখ্য সচিব আরও বলেন, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্দা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সতর্কবার্তা দিয়েছেন, যাতে সবাই তা মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।

সম্প্রতি দেশে বিদ্যুৎ সংকট প্রবল হয়েছে। এই সংকট সমাধানে সৌরবিদ্যুৎ ব্যবহারের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সোলারে যেতে পারলে অনেকখানি কমফোর্টেবল সিচুয়েশন হতো। কয়লার বদলে সোলারে যেতে পারলে বিদ্যুৎ সমস্যার সমাধানে বেশ অগ্রগতি হবে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও খাদ্যের দামবৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে ডলারের মান বৃদ্ধি পাওয়ায় বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

বৈশ্বিক এসব কারণে বাংলাদেশের অর্থনীতির ভারসাম্যে একটা সমস্যা তৈরি হয়েছে। কারেন্ট একাউন্ট ডিপিসিট, ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে গিয়ে রিজার্ভে সমস্যা হলেও এক্সপোর্ট-ইম্পোর্ট এবং রেমিট্যান্সে ভালো ইঙ্গিত মিলছে। এটা একটা সুখবর।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, ‘বর্তমানে বিশ্বমন্দার যে প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে দেখছি, তা প্রবৃদ্ধি কমিয়ে দেবে। এতে কোনো সন্দেহ নেই। করোনার সময় বিশ্বের অবস্থা খারাপ থাকলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে একটি ইতিবাচক ধারা ছিল। এখন উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে না পারলেও প্রবৃদ্ধির ধারাটা ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ।

অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে করোনার সময় দেয়া ডলারের কারণে ইনফ্লেশন (মুদ্রাস্ফীতি) হয়েছে। এ কারণে তারা এবং তাদের মিত্ররা পলিসি নিয়ে এগোচ্ছে। তাতে ইনফ্লেশন বেড়েছে। তবে আশার কথা হচ্ছে, বিভিন্ন দেশে আমাদের শ্রমবাজার বাড়ছে। প্রবৃদ্ধির ধারাটা আমাদের ধরে রাখতে হবে।

আরও পড়ুন: আগুনে জ্বলছে ক্রিমিয়া-রাশিয়া একমাত্র সংযোগ সেতু

গোলটেবিল বৈঠকে আরও কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ এবং ভূতত্ত্ব ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম।

বৈঠকটি সরাসরি সম্প্রচার করে দেশের প্রথম এইচডি বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর