ভারতে যাচ্ছে বাংলাদেশের একশ’ তরুণ-তরুণী

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম

১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিম আটদিনের সফরে ভারত যাচ্ছে। সপ্তাহব্যাপী সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মিথষ্ক্রিয়া করবেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সফরে ডেলিগেটরা ভারতের গুরুত্ববাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন। এই সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে করে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। এই বছরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে ৮ম এবং ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামের মতো শহরে এই প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। এই প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয় এবং হাই কমিশন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করে উদ্বেলিত।

আরও পড়ুন: কার্নিশে কম্বল মোড়ানো মিললো নিখোঁজ শিশু ছাত্রীর মরদেহ

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে এই বছর বিভিন্ন স্তরের পেশার অংশগ্রহণকারীদের সংমিশ্রণ রয়েছে এবং এতে সমগ্র বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

এই ডেলিগেটদের মাঝে রয়েছেন সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যান্যরা।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর