কার্নিশে কম্বল মোড়ানো মিললো নিখোঁজ শিশু ছাত্রীর মরদেহ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০:২২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ১০ ঘণ্টা পর নিজেদের বাড়ির তিন তলার রান্নাঘরের কার্নিশ থেকে কম্বল মোড়ানো অবস্থায় এক শিশু মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু ফারিয়া আক্তার (৬) বলাইখা গ্রামের ফারুক মিয়ার মেয়ে ও স্থানীয় মহিউস-সুন্নাহ্ মডার্ন মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

নিহত ফারিয়ার পরিবার জানায়, সকাল নয়টায় মাদ্রাসা থেকে বাসায় ফিরে মায়ের কাছে নাস্তা চেয়ে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় ফারিয়া। সন্ধ্যায় তিনতলা বাড়ির তৃতীয় তলার রান্নাঘরের কার্নিশে কম্বলে মোড়ানো ফারিয়ার মরদেহ খুঁজে পায় পরিবারের লোকজন।

স্থানীয়রা জানান, গত পাঁচ মাস যাবত ব্রাক্ষ্মণবাড়িয়ার মনির হোসেনের স্ত্রী গার্মেন্টস কর্মী মরিয়ম বেগম তার দুই সন্তান নিয়ে ফারুকের তিনতলা বাড়ী দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। তিনি গত তিন মাস ভাড়া পরিশোধ করেননি। কয়েকদিন ধরে বাড়ীর মালিক ফারুক ও তার স্ত্রী ফারজানা ভাড়ার টাকার জন্য মরিয়মকে চাপ দিচ্ছিলেন। গত পরশু মরিয়মের দুই সন্তানকে ভাড়ার টাকার জন্য আটক রাখেন ফারুক।  

এ ঘটনায় ভাড়াটিয়া মরিয়ম প্রতিশোধপরায়ণ হয়ে শ্বাসরোধে ফারিয়াকে হত্যার পর গুমের উদ্দেশ্যে কম্বলে পেঁচিয়ে রান্নাঘরের কার্নিশের উপর লুকিয়ে রেখেছেন বলে দাবি নিহত ফারুকের পিতা ফারুক ও মা ফারজানা বেগমের।

আরও পড়ুন: নড়াইলে হাসপাতালের কর্মকর্তা ও নার্সকে মারধর, নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. আবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ হত্যার ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া মরিয়ম বেগমকে আটক করা হয়েছে।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর