বিএসএমএমইউতে রক্ত পরিসঞ্চালন বিভাগের সুবর্ণজয়ন্তী পালিত

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০১:৪৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধন করেন ১৯৭২ সালের ৮ অক্টোবর। দিবসটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় (১৩ অক্টোবর ২০২২) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বিএসএমএমইউর  মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সাধারণ রোগীদের সেবার কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি। রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে। আমাদের চিকিৎসকদের উচিৎ হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে।তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য  সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক)  অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন,  উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা.  ছয়েফ উদ্দিন আহমদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,  প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা.  শেখ সাইফুল ইসলাম শাহীন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর