বাস-সিএনজি সংঘর্ষে নারী, শিশু সহ আহত পাঁচ

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০১:৪৮ পিএম

রাজধানীর মতিঝিলে সিএনজি অটোরিকশা ও বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন সহ মোট পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে মতিঝিলের বক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, অটোরিকশার যাত্রী  রাশেদা বেগম (৫০), খাদিজা (২২), লিমা (২০), জিসান (৫), ও  অটোরিকশার চালক রাজিব (৩৭)। 

পথচরীরা তাদেরকে উদ্ধার করে বেলা ১২ টার দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে  চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশংকাজনক। 

একই পরিবারের আহত চার জনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শৈলজানি গ্রাম। 

আহতদের বরাত দিয়ে উদ্ধারকারী পথচারী কালাচান ভূঁইয়া জানিয়েছেন, বাস-অটোরিকশা সংঘর্ষে  সিএনজি অটোরিকশাটি  দুমড়ে-মুচড়ে গেছে। অটোরিকশার যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। তারা গ্রামের বাড়ি  থেকে ঢাকায় আত্মীয়ে বাসায় বেড়াতে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর