ছাদ খোলা বাসে স্বপ্নের পদ্মা সেতু দেখলো ৪০ পথশিশু

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৯:৫২ পিএম

শেখ রাসেলের জন্মদিনে ছাদ খোলা বাসে পদ্মা সেতু ভ্রমণের বিরল সুযোগ পেলো পথ শিশুরা। শেখ রাসেল দিবসে তাদের জন্য এই সুযোগ এনে দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ব্যতিক্রমী এই আয়োজন। এতে অংশ নেয় পথ শিশু পুনর্বাসন কেন্দ্রের ৪০ শিশু।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মতিঝিলের বিআরটিসি বাস ডিপোতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারের উপস্থিতিতে এ ভ্রমণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সুবিধা বঞ্চিত ৪০ শিশুকে নিয়ে সকাল ১০টায় মতিঝিলের বিআরটিসির বাস ডিপো থেকে ভ্রমণ কর্মসূচি শুরু হয় এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হয়ে শিশুরা পরবর্তীতে জাতীয় সংসদ ভবন এলাকা পরিভ্রমণ করে।

image


বিআরটিসির ছাদ খোলা বাসে চড়তে পেরেই উচ্ছ্বসিত শিশুরা। তাদের কাছে এ যেনো স্বপ্নের চেয়েও বেশি। এই আনন্দ যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করে শিশুরা।

আরও পড়ুন: ১৮ বছর পর ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এর আগে, শেখ রাসেল দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিভাগে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর