প্রশ্নফাঁস: শেষ মুহূর্তে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০:৩৯ পিএম

প্রশ্নফাঁসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি পদে জনবল নিয়োগের জন্য শুক্রবার নির্ধারিত পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। প্রশ্নফাঁস ঘটনায় বিমানের অফিস কর্মচারীসহ পাঁচ জনকে এরিমধ্যে আটক করা হয়েছে। 

লিখিত পরীক্ষা শুক্রবার বিকাল ৩টায় উত্তরার তিনটি স্কুলে হবার জন্য স্থান নির্ধারিত ছিল। তবে দুপুর দুইটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিমান। 

বিমান বাংলাদেশের এমডি ও সিইও মো. জাহিদ হোসেন জানান, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় চাকরিপ্রার্থীদের স্বার্থে ও নিয়োগের স্বচ্ছতার জন্য দ্রুত পরীক্ষা স্থগিত করা হয়। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রার্থীদের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে পরবর্তী তারিখ জানানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগের জন্য ২১ অক্টোবর পরীক্ষার তারিখ ঠিক করা হয়।

কিন্তু প্রশ্নফাঁসের খবর আসায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। বিমানের এমডি বলেন, পরীক্ষা শুরুর আগেই স্থগিত করা হয়েছে। যেহেতু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটি তদন্ত চলছে, তাই আমরা পরীক্ষা স্থগিত করেছি।

মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে আটক করেছেন। এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, গোয়েন্দারা তদন্ত করছেন। এটি একটি ফৌজদারি অপরাধ, এতে কোনো বিমানকর্মী জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বড় ভাইদের প্রভাব বলয়ে আবারো সক্রিয় কিশোর গ্যাং

প্রশ্নফাঁসের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা নওশাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর