ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৮:৫০ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৯০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৭৫ জন, ঢাকার বাইরে ৩২৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৯৬৬। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৮৮ জন ও ঢাকার বাইরে ৯ হাজার ৩৭৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৮২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার সরকারি–বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ২ হাজার ২৯০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৬৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৪৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৭৪ জন। গত মাসে ভর্তি হওয়া ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা যান। এ বছর এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর