রাজধানীতে দুই অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৯:০৪ পিএম

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে বাড্ডার আলীর মোড়ের বাসা থেকে সাগর ও বিকাল ৪টার দিকে খিলগাঁও নন্দিপাড়া ১ নম্বর রোডের বাসা থেকে হ্যাপির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা এরা হলেন- বাড্ডার দাউদ ইসলাম সাগর (২৮), খিলগাঁওয়ের ওয়াহিদা বেগম হ্যাপি (২৫)।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, বিকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাসায় ফ্যানের সঙ্গে শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো হ্যাপির মরদেহ উদ্ধার করা হয়। ৭-৮ বছর আগে তার বিয়ে হয়েছিল। মানসিক সমস্যার কারণে বিয়ের ছয় মাস পরই ডিভোর্স হয়ে যায় তার। এরপর থেকে তার মানসিক সমস্যা আরও বাড়তে থাকে। মানসিক অসুস্থ্যতা ও বিষন্নতার কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

হ্যাপির ভাই ইমান আলী জানান, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর গ্রামে। বাবার নাম ওসমান গণি। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ১ নম্বর মাদ্রাসা রোডের একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তারা। আজ দুপুরে একা বাসায় রুমের দরজা বন্ধ করে হ্যাপি গলায় ফাঁস দেন। বাসায় ফিরে দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হলে পরে দরজা খুলে তাকে রুমের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

এদিকে, বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, বেলা পৌনে ৩টার দিকে বাড্ডা পূর্বাচল আলীর মোড়ের বাসা থেকে সাগরের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলছিল। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন।

সাগরের বন্ধু শাওন মাহমুদ জানান, সাগরের গ্রামের বাড়ি কুমিল্লার লাঙলকোর্ট উপজেলায়। বাবার নাম আব্দুল মান্নান। হাইকোর্টে বিচারপতির অফিসের পিয়ন হিসেবে চাকরি করতেন। বর্তমানে বাড্ডার আলীর মোড়ের বাসায় ভাড়া থাকতেন। পাঁচ বছর আগে আখি নামে এক মেয়েকে বিয়ে করেন। দুই বছর পর ডিভোর্স হয়ে যায় তাদের। পরে ছালমা আক্তার নামে আরেক তরুণীকে বিয়ে করেন। সেই ঘরে এক মেয়ে আছে। ছালমা গ্রামের বাড়িতে থাকে। কোনো আত্মীস্বজনকে না জানিয়ে সাগর আগের স্ত্রী আঁখিকে নিয়ে বাড্ডার বাসায় থাকতো। আজকে আঁখির সঙ্গে ঝগড়া হয় সাগরের। পরে সে বাসায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর