রাজধানীর রাস্তায় ম্যানহোল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৯:১৮ পিএম

রাজধানীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের রাস্তায় ম্যানহোল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে নবজাতকটির মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন জানান, বিকাল সাড়ে চারটার দিকে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের গেইটের বাইরে পুলিশ বক্সের সামনে ম্যানহোলের লোহার খাঁচার ঢাকনার ভিতর এক নবজাতককে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ নবজাতকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও জানান, নিহত ওই ১-২ দিন বয়সী কন্যা নবজাতককে কেউ ম্যানহোলে ফেলে দিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। গতকাল প্রবল বর্ষণে ডুবে গিয়েছিল ম্যানহোলের ঢাকনা। বিকেলে পানি কমায় নবজাতকটি ভেসে উঠে ম্যানহোলের ঢাকনা দিয়ে তার মরদেহের কিছু অংশ বের হয়ে আসে।

আরও পড়ুন: রাজধানীতে দুই অস্বাভাবিক মৃত্যু

ময়নাতদন্তের রিপোর্ট পেলে নবজাতকটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর