বিজয়ীদের হাতে ডিআরইউ বর্ষসেরা পুরস্কার

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

‘স্বাস্থ্য সেবায় সংক্রমণ’ শিরোনামে প্রতিবেদনের জন্য ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নয়ন আদিত্য।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই অ্যাওয়ার্ড তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নয়ত আদিত্য তার প্রতিবেদনে অসংক্রামক রোগের জন্য করা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের চিত্র তুলে ধরে ছিলেন।

নয়ন ছাড়াও প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াতে আরো ১০ জন এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনার পাশাপাশি সমাজে যেসব ভাল কাজ হয় সেসব বিষয়ে বেশি বেশি প্রতিবেদন করতে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা যেমন বেড়েছে, ইলেক্ট্রনিক মিডিয়ার সংখ্যাও বেড়েছে।

আগে নিউজ করতে গেলে নানা ধরনের সেন্সর ছিল। কিন্তু এখন সেটা নেই। গণমাধ্যমে কোনোরকম নিয়ন্ত্রণ নেই। তারা বর্তমানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

তিনি বলেন, সকল স্থানেই সাংবাদিকদের বিচরণ, যখন যেটা হচ্ছে সেই খবরটা সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে চলে আসছে।

এটা চ্যালেঞ্জিং জগত, সে জগতে আপনারা সুনাম অর্জন করছেন। আজকে যারা সেরা হয়েছেন, তাদের সম্মানিত করা হচ্ছে। যারা পুরস্কৃত হয়েছেন সকলকে ধন্যবাদ।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রাজীব নূর (সমকাল)। ‘ইতিহাসের ছেঁড়া পাতা’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সমকালের আবু যর আনছার উদ্দীন আহাম্মদ, দৈনিক শেয়ার বিজের মো. ইসমাইল আলী, ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান এবং সমকালের ওবায়দুল্লাহ রনি।

অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নিউজ বাংলার শাহ্ আলম খান, চ্যানেল আই’র আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত।

image


অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চ্যানেল-২৪ টিভির মুকিমুল আহসান হিমেল, একাত্তর টিভির মো. আদনান খান (নয়ন আদিত্য) এবং মাছরাঙা টিভির মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী)।

আরও পড়ুন: ঢাকা মেডিকেল কলেজে 'ফিজিয়াট্রি দিবস' পালিত

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর