কুকুর লেলিয়ে হত্যা: তিনজনের ফাঁসি বহাল

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:১১ পিএম

কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে চট্টগ্রামের কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসমিরা হলেন- জুনায়েদ আহমেদ রিয়াদ, জাহিদুর রহমান শাওন ও মাহবুব আলী ড্যানি। এছাড়া খালাস পাওয়া আসামিরা হলেন- ব্যবসায়ী শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজু।

রায়ের সময় আদালত বলেন, হিংস্র কুকুর লেলিয়ে হিমাদ্রিকে হত্যা করা হয়।

২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত। ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর কুকুর লেলিয়ে দেওয়া হয়। 

পরে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।


একাত্তর/এআর

গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
বাংলাদেশে প্রথমবারের মতো কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে প্রাণী কল্যাণের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করলো ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। 
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর