সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে প্রাণী কল্যাণের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করলো ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। 

শনিবার (১২ জুলাই) সাভারের বিরুলিয়া এলাকায় এর উদ্বোধন করা হয়েছে। 

এই বিশেষায়িত কেন্দ্রটিতে থাকছে কুকুরদের জন্য উন্নত ডায়াগনোসিস, পেইন ম্যানেজমেন্ট, কেমোথেরাপি এবং চিকিৎসা-পরবর্তী যত্নের সুবিধা, যা এতদিন বাংলাদেশে ছিল না।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন তাসনিম সিনহা বলেন, অনেকদিন ধরে ক্যানাইন ট্রান্সমিসিবল ভেনিরিয়াল টিউমার (টিভিটি) আক্রান্ত কুকুররা অবহেলিত হয়ে এসেছে। এই কেন্দ্রটা শুধু চিকিৎসার জায়গা না, এটা প্রাণীর প্রতি আমাদের সহানুভূতির প্রতীক, যারা নিজেদের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী চিকিৎসক, প্রাণী কল্যাণকর্মী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, দাতা-সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অতিথিরা চিকিৎসা কেন্দ্রটি ঘুরে দেখেন এবং উদ্ধার হওয়া বিভিন্ন অসুস্থ কুকুরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। এসব অসুস্থ কুকুরের চিকিৎসার মাধ্যমেই কেন্দ্রটি তাদের যাত্রা শুরু করলো।

প্রাকৃতিক পরিবেশ ও সবুজে ঘেরা বিরুলিয়ায় এই কেন্দ্রটি কুকুরের চিকিৎসার পাশাপাশি পশু চিকিৎসাবিদ্যার শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি করেছে, যাতে কুকুরের ক্যান্সার চিকিৎসা নিয়ে তাদের দক্ষতা বাড়ে।

ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন দেশের সব ব্যক্তি, দাতা-সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে প্রাণীদের জীবন বাঁচানোর কাজে পাশে থাকার আহ্বান জানিয়েছে।

ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের প্রাণীদের কল্যাণে কাজ করে আসছে। কুকুর বন্ধ্যত্বকরণ, চিকিৎসাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা প্রাণীদের প্রতি আরও সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরবিএস
অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫ শুরু হয়েছে।
ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন গত বছর ১৪২০ জন ক্যান্সার রোগীকে দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা দিয়েছে।
পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মঞ্জুরা বেগম (৫২) নামে নারী। তার চিকিৎসায় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন সংবাদকর্মী ছেলে। তার আশা, একটু সহযোগিতা...
দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মারা গেছেন একুশে পত্রিকার সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সাবেক চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক আজাদ তালুকদার।বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর