চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে যুবদল-ছাত্রদলের গাছের চারা বিতরণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পিএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এবং দেশরক্ষা তারেক মঞ্চের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সংবর্ধনা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এ মনজুর আলমের সভাপতিত্বে এবং হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি একে এম ফজলুল হক সুমন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মিয়া হারুন, হায়দার আলী চৌধুরী, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, বিএনপি নেতা সোহরাব হোসেন চৌধুরী শাহীন, নগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান দুলাল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার রাজিবুল হক বাপ্পি, হালিশহর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, আতাউর রহমান লিটন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মো. মুজাহিদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আতাউল হক অপু, সাজিদুল ইসলাম অরিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। একইসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়। গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে

একাত্তর/এসি
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।’ 
নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও...
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ (২ এপ্রিল)।  
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর