সিনেপ্লেক্স নির্মাণে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ: তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৭:৩৪ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন আর বাংলাদেশের চলচ্চিত্রে সঙ্কট নেই। সরকার চলচ্চিত্রের উন্নয়নে ২০০ সিনেমা হল চালু করেছে। সিনেপ্লেক্স নির্মাণে আমরা অনুপ্রাণিত করছি। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সিনেপ্লেক্স নির্মাণে এক হাজার কোটি টাকা ঋণ বরাদ্দও হয়েছে। 

তিনি বলেন, এই ঋণ বরাদ্দ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ে নতুন সিনেমা হল নির্মাণের জন্য অনেকেই আবেদন করেছেন। কেউ যদি মার্কেটে সিনেপ্লেক্স নির্মাণ করতে চায় তাহলে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। ব্যাংকগুলোকেও আমরা ঋণ দিতে উদ্বুদ্ধ করবো।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাচসাস’র সমৃদ্ধি কামনা  ও নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এ দেশের চলচ্চিত্র সমৃদ্ধ অর্জনের ক্ষেত্রে বাচসাস বিরাট অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সেই ভূমিকা জোড়ালে ভাবে পালন করবে সে প্রত্যাশা করছি। একটি সংগঠন ৫৩ বছরে পদার্পণ করেছে, এতদূর এগিয়েছে এটা কোনো সাধারণ বিষয় নয়। 

image


এই আয়োজনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে সম্মাননা জানানো হয় এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে। 

অনুষ্ঠানে যোগ দিয়ে বাবু বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে এখন ঘুরে দাঁড়ানোর দিন। ভালো চলচ্চিত্র তৈরি শুরু হয়েছে। এখন ভালো হল বানাতে হবে। সরকার উদ্যোগ নিচ্ছে। চলচ্চিত্র ঘুরে দাঁড়াবেই।

বাচসাসের সভাপতি রাজু আলীম বলেন, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের চলচ্চিত্রের আগের অবস্থানে নিতে চলচ্চিত্র সাংবাদিকরাও কাজ করবে। বাচসাসও তার ঐতিহ্য বহন করে কাজ করবে। 

বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বলেন, ৫৩ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাচসাসের সদস্যরা দেশের চলচ্চিত্রে উন্নয়নে সব সময় অবদান রেখেছে। আগামী দিনেও একইভাবে অবদান রাখবে বলে আশা করি আমি।  

অনুষ্ঠানে বাচসাস সম্মাননা-২০২২ যারা পেয়েছেন তারা হলেন- সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাবেয়া খাতুন (মরণোত্তর), সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (মরণোত্তর), একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার (মরণোত্তর), বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী (মরণোত্তর), সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণে অনবদ্য অবদানের জন্য লিয়াকত আলী লাকী, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানে মাসুম রেজা, একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক ও বাচসাস সদস্য পাভেল রহমান, চলচ্চিত্র শিল্প ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানে হাবিবুর রহমান খান, হাসিনা: এ ডটার’স টেল চলচ্চিত্রের জন্য পিপলু আর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, চারুশিল্পী, অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন, চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য চিত্রনায়ক শাকিব খান ও সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল।

image


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল, বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও সংবাদ প্রতিদিনের প্রকাশক এম.এন.এইচ. বুলু, সম্পাদক ফোরামের আহবায়ক ও বাংলাদেশ বুলিটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ও আজকালের খবর সম্পাদক ফারুক তালুকদার, ডিইউজের সাবেক সভাপতি কুদুস আফ্রাদ।

এদিকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল,পরিচালক এস এ হক অলিক, অপূর্ব রানা, শাহ মোহাম্মদ সংগ্রাম, গাজী মাহবুব, খিজির হায়াত, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, অরুনা বিশ্বাস, শাহ হুমায়রা সুবহা, চিত্রনায়ক ওমর সানী, সঙ্গীতশিল্পী দিঠি চৌধুরী, অভিনেতা শাহেদ শরীফ খান, চিত্রনায়ক তানভীর তনু, অভিনেতা রাশেদ সীমান্ত, অভিনয় শিল্পী সংঘের নেতৃবৃন্দের মধ্যে প্রাণ রায়, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।

বাচসাসের ২০২২-২৪ মেয়াদের নির্বাচিতরা হলেন- সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্যরা হলেন লিটন এরশাদ, মাঈনুল হক ভূইয়া, রুহুল আমিন ভূইয়া, লিটন রহমান, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর