কনফিডেন্স সিমেন্টের ‘রোডমাস্টার’ ক্যাম্পেইনে নরসিংদীতে দুই রিটেইলার পেলেন মোটরসাইকেল

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

দেশের নির্মাণশিল্পে গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড। এরই ধারাবাহিকতায় রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।

ক্যাম্পেইনের অংশ হিসেবে নরসিংদীতে গত ১২ ও ১৩ আগস্ট ২০২৬ পরপর দুই দিন দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন আকরাম অ্যান্ড সন্স এবং দ্বিতীয় দিন বাংলাদেশ স্টিল-এই দুই ডিলারের আওতাধীন রিটেইলারদের নিয়ে পৃথকভাবে আয়োজন করা হয় অনুষ্ঠান। দুই দিনের আয়োজনে মেগা র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত দুইজন রিটেইলারকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় দুটি মোটরসাইকেল।

ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ডিলারদের অধীনে থাকা রিটেইলাররা কনফিডেন্স সিমেন্ট ক্রয়ের বিপরীতে কুপন সংগ্রহ করেন। পরবর্তীতে সংগৃহীত কুপনগুলোর মধ্য থেকে আয়োজিত মেগা র‍্যাফেল ড্র-এর মাধ্যমে একজন করে বিজয়ী নির্বাচিত করা হয়। প্রথম দিন কনফিডেন্স সিমেন্ট এর ডিস্টিবিউটর  আকরাম অ্যান্ড সন্স-এর আওতাধীন রিটেইলারদের মধ্য থেকে একজন এবং দ্বিতীয় দিন অন্য ডিস্টিবিউটর বাংলাদেশ স্টিল-এর আওতাধীন রিটেইলারদের মধ্য থেকে একজন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের প্রত্যেককে একটি করে মোটরসাইকেল প্রদান করা হয়।

তবে ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ কেবল পুরস্কারকেন্দ্রিক একটি আয়োজন নয়; বরং রিটেইলারদের সঙ্গে কনফিডেন্স সিমেন্টের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার একটি বিশেষ উদ্যোগ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রিটেইলারদের কনফিডেন্স সিমেন্টের উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার লক্ষ্যে তাদের কনফিডেন্স সিমেন্টের ফ্যক্টরি  পরিদর্শন করানো হয়।

ফ্যক্টরি পরিদর্শনের সময় রিটেইলাররা কনফিডেন্স সিমেন্টের উন্নত উৎপাদন ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি এবং জার্মান প্রযুক্তির Vertical Roller Mill (VRM) প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। একই সঙ্গে কাঁচামাল পরীক্ষা, সিমেন্ট উৎপাদন ও ফিনিশিং প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্য লোডিং এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ তাদের সামনে তুলে ধরা হয়।

এছাড়া কনফিডেন্স সিমেন্টের অত্যাধুনিক ল্যাবরেটরি পরিদর্শনের মাধ্যমে রিটেইলারদের দেখানো হয় কীভাবে উৎপাদনের আগে কাঁচামালের গুণগত মান পরীক্ষা করা হয় এবং উৎপাদিত সিমেন্টের বিভিন্ন মানদণ্ড ও শক্তি (Strength) যাচাই করা হয়। এর মাধ্যমে কনফিডেন্স সিমেন্টের গুণগত মান নিশ্চিত করার পেছনে থাকা প্রযুক্তি, পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে রিটেইলারদের বাস্তব ধারণা প্রদান করা হয়।

দুই দিনের পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (CMO) জনাব নাসির উল আলম সুমন। এছাড়া উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব অনিন্দ্য সরকার এবং ঢাকা জোন সেলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব ওহিদুজ্জামান। অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ ক্যাম্পেইনের আওতায় দেশের মোট ১৬টি জেলায় পর্যায়ক্রমে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে নরসিংদীতে প্রথম ধাপে দুটি পৃথক অনুষ্ঠানে দুইজন সম্মানিত রিটেইলার মেগা র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে দুটি মোটরসাইকেল পেয়েছেন। পরবর্তী সময়ে দেশের আরও ১৫টি জেলায় পর্যায়ক্রমে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে এবং প্রতিটি জেলা থেকে মেগা র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত একজন করে সম্মানিত রিটেইলারকে প্রদান করা হবে একটি করে মোটরসাইকেল। অর্থাৎ পুরো ক্যাম্পেইনজুড়ে ১৬টি জেলার ১৬ জন রিটেইলার পাবেন মোট ১৬টি মোটরসাইকেল।

দেশের বিভিন্ন অঞ্চলের রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, কনফিডেন্স সিমেন্টের গুণগত মান ও আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাদের আরও নিবিড়ভাবে অবহিত করা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করাই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

কনফিডেন্স সিমেন্ট বিশ্বাস করে, নির্মাণশিল্পের টেকসই অগ্রযাত্রায় শুধু উন্নতমানের পণ্য নয়, বরং ডিলার, রিটেইলার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ সেই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ারই একটি প্রতিফলন।

আরবিএস
দেশের অন্যতম শিক্ষার্থী-পরিচালিত ব্যবসায় সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’। 
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
দেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর