ভাতা পাচ্ছেন না বিএসএমএমইউ’র নন রেসিডেন্স শিক্ষার্থীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৫:১০ পিএম

গেলো প্রায় পাঁচ মাস ধরে সরকারি ভাতা পাচ্ছেন না বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নন রেসিডেন্স কোর্সের  প্রায় দেড় হাজার শিক্ষার্থী। উচ্চতর প্রশিক্ষণে থাকা এই চিকিৎসকরা বলছেন, সব কোর্সের ভাতা চালু থাকলেও কেবল নন রেসিডেন্স কোর্সের শিক্ষার্থীরা ভাতা বঞ্চিত হচ্ছেন। 

তারা জানান, নিয়ম অনুযায়ী কোর্স চলাকালীন কোনো চাকরিতে যুক্ত হতে না পারায় অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। 

তবে উপাচার্য জানিয়েছেন, চলমান কোর্সের শিক্ষার্থীদের ভাতা পরিশোধের চেষ্টা চলছে। 

জানা গেছে, এমবিবিএস পাশ করা চিকিৎসকদের উচ্চ শিক্ষার জন্য দেশে মোট তিন ধরণের পোস্ট গ্রাজুয়েট কোর্স আছে। তার মধ্যে পাঁচ বছরের এফসিপিএস ও রেসিডেন্সি কোর্স এবং দুই বছরের নন রেসিডেন্সি কোর্স। 

একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই এই উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। কিন্তু নিয়ম হলো- কোর্স কালীন এই শিক্ষার্থীরা কোথাও চাকরি করতে পারেন না। ফলে এ সময়ে তাদের আয়ের কোনো পথ থাকেনা। তাই তাদের একটি মাসিক ভাতা দেয় সরকার।

কিন্তু সবাই এই ভাতা পেলেও গেলো প্রায় ৫ মাস ধরে দুই বছর মেয়াদী নন রেসিডেন্সি কোর্সের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভাতা পাচ্ছেন না। করোনাকালে মাত্র দুই বছর তারা এই ভাতা পেয়েছেন। কিন্তু ২০২১-২৩ সেশনের শিক্ষার্থীরা আর এই ভাতা পাননি। 

নন-রেসিডেন্সি কয়েকজন চিকিৎসক জানান, কোর্সের অংশ হিসেবে তারা সরকারি হাসপাতালে রোগীদের সেবা দিয়েও ভাতা বঞ্চিত হচ্ছেন। আর্থিক সঙ্কটে তাদের অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।

আরও পড়ুন: সেকেন্ড রাউন্ডে ফ্রান্সের মুখে পড়লে কী হবে আর্জেন্টিনার?

বিষয়টি স্বীকার করে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সিন্ডিকেটে অনুমোদন হলেও বাজেট ঘাটতির কারণে আটকে আছে। এ ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলবো।

তিনি জানান, চলমান সেশনের নন রেসিডেন্সি কোর্সের শিক্ষার্থীরা ভাতাটি পেলেও এই কোর্সের ভবিষ্যৎ শিক্ষার্থীরা সেটি পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। 



একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর