সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দিন আর নেই

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১:১১ এএম

কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. আলাউদ্দিন আহমেদ (৭২) আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবীণ শিক্ষাবিদ ও রাজনীতিক ড. আলাউদ্দিন আহমেদ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

ড. আলাউদ্দিন আহমেদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর থাকাবস্থায় ১৯৯৯ সালে তৎকালীন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য শামসুল হক গোলাপ মারা যান। আসনটিতে ড. আলাউদ্দিন আহমেদকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। উপনির্বাচনে ড. আলাউদ্দিন আহমেদ বিজয়ী হন। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এরপর ২০০৯ সালে ড. আলাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো সদস্য হিসেবে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এদিকে ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

বুধবার সকালে পাকুন্দিয়ার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 

 

একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর