ডিআরইউ'র শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পর্দা নামলো

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

শেষ হল ডিআরইউ'র শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের নারী এককে এবার চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন। ফাইনালে তিনি হারিয়েছেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসাকে।

পুরুষ এককে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক।

অপরদিকে পুরুষ দ্বৈতের ফাইনালে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম- এটিএন নিউজের সাব্বির আহমেদ জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

image

মিশ্র দ্বৈতের ফাইনালে এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক -ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-একাত্তর টিভির নাদিয়া শারমিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আর নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন -দেশ টিভির তাপসী রাবেয়া আঁখি জুটি।  এই ইভেন্টে রানার আপ হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমিন-ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি। 

এছাড়া ডিআরইউ স্টাফদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন রিপন-আব্বাস জুটি এবং রানার্স আপ ফিরোজ-বাবুল জুটি।

ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য দেন। 

image


ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন ও বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক স্বপন বসু।

এর আগে, ডিআরইউ'র প্রতিষ্ঠাকালীন সদস্য সদ্য প্রয়াত রেডিও তেহরানের আব্দুর রহমান খানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

পরে খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করে খেলায় অংশগ্রহণ করেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর