কারাগারে থাকা রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৪:৫২ পিএম

রাজধানীর পল্লবী থানা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মামলার চার্জশিট গ্রহণ করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এদিকে আজ নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানার পৃথক তিন মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় রিজভীকে। তবে পল্লবী থানার এ মামলায় পলাতক রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পল্লবী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় রিজভীসহ বিএনপির ৬৯ নেতাকর্মী পুলিশকে হত্যার উদ্দেশ্যে তিন-চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

২০২২ সালের ২৯ জুন পল্লবী থানার এসআই নূরে আলম সিদ্দিকী বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে রিজভীসহ ৬৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে রিজভীসহ ১৩ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

এর মধ্যে ছয়জন জামিন নেন। আজ রিজভীসহ সাতজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ ছাড়া বিস্ফোরক আইনের মামলার চার্জশিট দেখিলাম বলে স্বাক্ষর করে বিচারের জন্য বদলির আদেশ দেন আদালত।



একাত্তর/এআর

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
নাবালক ভাতিজাকে যৌন হয়রানি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর