ভাতিজাকে যৌন হয়রানি ও ভিডিও, চাচী গ্রেপ্তার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

নাবালক ভাতিজাকে যৌন হয়রানি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর বয়স ২৮। দীপিকা বিশ্বাস ওরফে মাম্পি নামের ওই নারীকে শুক্রবার (১৭ জানুয়ারি) বাগদা থানার পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, ভাতিজার সঙ্গে কাকিমা যে ধরনের কাজ করেছে সমাজে ভুল বার্তা দেয়। পারিবারিকভাবে আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলো তারা। তখন সাময়িকভাবে কিছুদিন ওই নারী চুপ থাকলেও পুনরায় সে যৌন হেনস্তা করতে থাকেন।

এরপর ওই কিশোরের মা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ছবি এবং মেসেজগুলো পুলিশকে দেখানো হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নাবালক ভাতিজাকে যৌন নির্যাতন করে আসছিলো দীপিকা। শুধু তাই না, তিনি ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ভিডিও করে রাখতেন। ভাতিজা নিষেধ করলেই ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করতেন অভিযুক্ত নারী।

একাত্তর/আরএ
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসকসহ চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৮ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর ৬টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর