বাজারে দাম বেড়েছে সবজি ও মুরগির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০২:১৬ পিএম

বাজারে শীতকালীন সবজির পাশাপাশি মুরগির দাম বেড়েছে। অন্য সব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। শসা প্রতি কেজি ৬০-৭০ টাকায়, লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, শিম ৪০-৬০ টাকা ও করলা ৬০-৮০ টাকা।

চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৫০-৫৫ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৭০-৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৬০-৮০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা।  

বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। কাঁচা কলার হালি ৪০ টাকা। লেবুর হালি ১৫-২০ টাকা।  

পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। রসুনের কেজি ১২০-১৩০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫-৩০ টাকা।  

বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। প্যাকেট চিনি কেজি ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনির কেজি ১৪০ টাকা।

বাজারে খোলা আটার কেজি ৬০-৬৫ টাকা। প্যাকেট আটার কেজি ৭০-৭৫ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।

দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।  

বাজারে সয়াবিন তেলের লিটার ১৮৬ টাকা। পাঁচ লিটারের বোতল ৯২৫ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।  

এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন ১২০ টাকা, হাঁসের ডিমের ডজন ২১০-২২০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা।  

বাজারে গরুর মাংস ৬৮০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি ৮৫০-৯০০ টাকা।  

বাজারে দাম বেড়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কেজি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। গত সপ্তাহে কেজি ছিল ২৫০-২৬০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।  



একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর