আজ থেকে বসছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে বসছে এ মেলার আসর।
রোববার (১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করেছে রপ্তানি উন্নয়ণ ব্যুরো। সম্পন্ন করা হয়েছে সকল স্টলের নির্মান কাজ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন মেলার আয়োজক রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান জনাব এ. এইচ. এম. আহসান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এফবিসিসিআই-এর সভাপতি জনাব মো. জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী।
অনুষ্ঠানের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যগন। এবারের মেলার প্রবেশদ্বার তৈরী করা হয়েছে মেট্রোরেলের আদলে।
জানা যায়, গত বছর করোনার কারনে ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় মেলায় আগত দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেকটা কম। হয়নি তেমন আশানুরুপ বেচাকেনা। এবারের মেলায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা যেন চলাচলে কোন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়েছে কুড়িল বিশ্বরোড সড়ক।
এবারের মেলায় দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য ৩৫ টাকা ভাড়ায় বিআরটিসির শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন মেলা কর্তৃপক্ষ। প্রতিদিন কমপক্ষে ৭০টি শাটল বাস কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলায় যাত্রী আনা নেওয়া করবে। এছাড়া শুক্র ও শনিবার বন্ধের দিন ১২০টি বিআরটিসিবাস সহ বিভিন্ন বাস যাত্রী আনা নেয়ার কাজে রত থাকবে।
আরও পড়ুন: বৈদ্যুতিক লাইনে ফানুস, দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল চলাচল
দর্শনার্থীদের বাড়তি নিরাপত্তার জন্য মেলার ভিতরে বাইরে বসানো হয়েছে ২৭ টি সিসি ক্যামেরা। এ বছর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩১টি স্টল থাকবে। দেশি প্রতিষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারত, পাকিস্তানসহ ১০টি দেশের ১৮টি প্রতিষ্ঠান বাণিজ্য মেলায় অংশ নিচ্ছেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে মেলার সকল স্টল নির্মানের কাজ সম্পন্ন করেছে মালিকরা প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বিকেল থেকেই শুরু হবে বাণিজ্য মেলার বেচাকেনা। দর্শনার্থীরা টিকেট কেটে মেলায় প্রবেশ করতে পারবেন।
একাত্তর/এসজে
