বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০২:২২ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃবৃন্দকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।

তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে যোগ দেন।

আরও পড়ুন: গেল বছর সড়কে ঝরেছে ৭৭১৩ প্রাণ

শেখ হাসিনা টানা দশম মেয়াদে উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক দল-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে পুন:নির্বাচিত হন।


একাত্তর/এসজে

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আজিবুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা। 
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারটি খুবই সময়োপযোগী। দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনায় এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ইশতেহারটি ফলপ্রসু ভুমিকা পালন করবে। 
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর