‘আওয়ামী লীগের ইশতেহার সময়োপযোগী’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারটি খুবই সময়োপযোগী। দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনায় এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ইশতেহারটি ফলপ্রসু ভুমিকা পালন করবে। 

ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর উদ্যোগে আয়োজিত শুক্রবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে সেমিনারটিতে আলোচনা করা হয়।  

02

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া প্রমুখ।  সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ এর ইলেকশন এক্সপার্ট এবং রিসার্চ টিমের সদস্য কামরুল হাসান।

সেমিনারে অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারটি খুবই সময়উপযোগী। ইশতেহারটি আধুনিক উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ১৫ বছরের অর্থ সামাজিক এবং অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে ইশতেহারটি তারই ধারাবাহিকতা বহন করবে।

সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গত ১৫ বছরে সরকার আধুনিক ও যুগপযোগী শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনায় এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ইশতেহারটি ফলপ্রশু ভুমিকা পালন করবে। 

ববিতা বড়ুয়া বলেন, ইশতেহারে ঘোষিত অসম্প্রদায়িক এবং মুক্তিযোদ্ধার চেতনার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সামাজিক, সাম্যবাদ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ইশতেহারটি অগ্রণী ভূমিকা পালন করবে।

একাত্তর/এসি
দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতা না হলেও ভোটারদের আস্থা অর্জন হয়েছে, এমন মন্তব্য করার সময় এখনো আসেনি বলে মনে করছেন বিশিষ্টজনরা। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায়, সামনের দিনে জনগণের আস্থা ফিরিয়ে...
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের গবেষণায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও পাতানো’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দাবি করে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভূক্তিমূলক হয়নি বলে...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির ট্র্যাকিং রিপোর্টে কিছু অসঙ্গতি পাওয়া পাওয়া গেছে। এর মধ্যে বিটিভি’র রাত আটটার সংবাদে নির্বাচন সম্পর্কিত সব...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর