নুরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বৈঠকের অভিযোগ, শাস্তি দাবি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ পিএম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন শেষে শাহবাগ থানায় নুরুল হক নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিন বিকেল তিনটায় শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেন। 

image


সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

এতে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, ভাস্কর্য শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ প্রমুখ নেতৃবৃন্দ।

image


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। কিছুদিন আগে গণভবন ও বঙ্গভবন দখল করার হুমকি দিয়ে বিকাশ অধিকার পরিষদের দালাল নুরুল হক নূর দেশের প্রচলিত আইন ও সংবিধান লঙ্ঘন করেছিলেন। সম্প্রতি দুবাইয়ে কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বাংলাদেশ বিরোধী গোপন বৈঠক করে নুরুল হক নূর আবার রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। 

তার বলেন, মান্না, সাকি, রেজা, নুরা গংরা দেশকে শ্রীলঙ্কা ও পাকিস্তান বানানোর দিবাস্বপ্নে মতে উঠেছিল। জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। একাত্তর থেকে বাংলাদেশ এদের নিকট কখনোই পছন্দ নয়। 


একাত্তর/এসি

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর