ছুটির দিনে মেট্রোরেলে নগরবাসীর উপচেপড়া ভিড়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ এএম

উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতে মেট্রোরেলে নগরবাসীর উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। 

শুক্রবারও (১৩ জানুয়ারি) তার ব্যতিক্রম হয়নি।

অধিকাংশ যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতেই আসলেও অনেকে পরিবার অথবা বন্ধুদের নিয়ে নিয়ে মেট্রোরেল ভ্রমণে এসেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি)  শীতের সকালের ঠাণ্ডা উপেক্ষা করে অনেকে ভিড় জমাচ্ছেন মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁও স্টেশনে।

সরেজমিনে মেট্রোরেল স্টেশনে দেখা যায়, আগারগাঁও স্টেশনে রেলের যাত্রা শুরুর সময় সাড়ে ৮টার আগে থেকেই যাত্রীরা আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়তে শুরু করেছে।

প্রথমদিকে যাত্রীরা অনভ্যস্ত থাকলেও এখন অধিকাংশ যাত্রী অভ্যস্ত হয়ে উঠছেন। তবে যারা এখনও অনভ্যস্ত তাদের জন্যে স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে মেট্রোরেলের কর্মীরা সাহায্য করছেন ব্যবহার বিধি অনুযায়ী চলতে।

মেট্রোরেলের এক কর্মী বলেন, ধীরে ধীরে সবাই বুঝে উঠতে শুরু করেছেন কীভাবে মেট্রোরেলে চড়তে হবে। নতুন যারা আসছেন তারা অন্যকে দেখে শিখছেন নতুবা আমাদের সহযোগিতা নিচ্ছেন।  

মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে উভয় পদ্ধতিতে টিকিট কাটছিলেন।  

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেরদিন থেকে চালু হয় মেট্রোরেলের চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর