বুধবার থেকে মেট্রোরেল থামবে পল্লবী স্টেশনে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:০৬ এএম

মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। আগামী ২৫ জানুয়ারি থেকে থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমটিসিএলের পরিচালক নাসির উদ্দিন আহমেদ  গণমাধ্যমকে জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে পল্লবী স্টেশনে মেট্রোরেল থামবে।

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিনা ভাড়ায় মেট্রো ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এছাড়া যাদের এমআরটি পাস বা রেপিড পাস রয়েছে, তাদেরকে মেট্রোরেলে যাতায়াতের জন্য প্ল্যাটফর্মে ঢুকতে কোনও লাইনে দাঁড়াতে হবে না।

কর্তৃপক্ষ বলছে, ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলে চলাচলের জন্য প্ল্যাটফর্মে প্রবেশের জন্য সকাল ৮টা থেকে গেট খোলা হবে। দুপুর ১২টায় গেট বন্ধ করে দেওয়া হবে। আগের মতোই ৪ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল, শুধুমাত্র পেছানো হয়েছে আধা ঘণ্টা।

উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে ৪ ঘণ্টা চলাচল করছে মেট্রো রেল। বর্তমানে সকাল সাড়ে ৭টায় গেট খোলা হয়, আর সকাল সাড়ে ১১টায় গেট বন্ধ করে দেওয়া হয়।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর