১৫ বছরে এক হাজার মটরসাইকেল চুরি!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ পিএম

মটরসাইকেল চুরিতে রীতিমতো রেকর্ড গড়েছেন আব্দুল খালেক। বিষ্ময়কর হলেও সত্যি, তিনি গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তুরাগ থানায় দায়ের হওয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের সময় মঙ্গলবার আব্দুল খালেককে আটকের পর তার কাছ থেকে এমনই তথ্য পাওয়া গেছে। 

তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা খালেকের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক স্বীকার করেছেন যে, তিনি গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি করেছেন।

খালেকের কমপক্ষে সাত জন সহযোগী ছিল যাদের আগে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল। তবে তারা জামিনে বেরিয়ে আসার পরও একই অপরাধে লিপ্ত হয়।

হারুন বলেন, প্রথমে কোনো একটি বাসার মোটরসাইকেল টার্গেট করে এ চোর চক্রের সদস্যরা। পরে বাসার গ্যারেজের তালা ভেঙ্গে মোটরসাইকেলের তালা খুলে নিয়ে যায়।

এক সময় চাঁদপুরে মোটরসাইকেলের মেকানিকের কাজ করতেন খালেক। এসময় চোর চক্রের সঙ্গে তার পরিচয় হয় এবং মোটরসাইকেল চুরি চক্রে জড়িয়ে পড়েন।

ঢাকা থেকে বাইক চুরির পর ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ ও হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় কম দামে বিক্রি হয়। 

এসব চোরাই মোটরসাইকেল কাগজপত্র না থাকলেও কিনে নিচ্ছে। এ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, কাগজপত্র নেই এমন মোটরসাইকেল কেনা অবৈধ। চোরাই মাল কেনা একটা অপরাধ।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে আরও বলেন, চোরাই মোটরসাইকেল যার কাছে পাবো তাকেই চোর হিসেবে সাব্যস্ত করবো। আমাদের অনুরোধ কাগজপত্র ছাড়া বাইক কিনবেন না। 

অনেক মানুষ ব্যাংক থেকে লোন বা দেনা করে মোটরসাইকেল কেনেন উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, কষ্টের টাকায় কেনা মোটরসাইকেল যার চুরি হয় সেই বোঝেন।

নকল চাবি বানানো ব্যক্তিদের বিরুদ্ধে ডিবির অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, যে দোকানি নকল চাবি বানান তিনিও চোর চক্রের সঙ্গে জড়িত।

গাড়ি কিংবা বাইক চুরি হলেই থানায় জিডি করার অনুরোধ জানিয়ে হারুন বলেন, জিডির কপিটি নিয়ে ডিবির টিমের সঙ্গে যোগাযোগ করলে মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা করতে পারবো।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর