হাফেজি শেষ করা শিশুর লাশ উদ্ধার, পায়ুপথে নির্যাতনের চিহ্ন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৩ পিএম

ঢাকার কামরাঙ্গীচরে ১৪ বছরের এক মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহালের পর পুলিশ জানিয়েছে কিশোরটির পায়ুপথে যৌন নিপীড়নের চিহ্ন পাওয়া গেছে। পরিবার জানিয়েছে, মারা যাওয়ার তিন দিন আগে শিশুটি  হাফেজি শেষ করে পাগড়ি পেয়েছিল। এরপর ছুটি পেয়ে বাসায় এসেছিল।

পুলিশের ধারনা, যৌন নির্যাতনের বিষয় কিশোরটি কাউকে জানাতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে। 

সোমবার দিবাগত  রাতে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৯ নং গলি মক্কা টাওয়ারের ষষ্ঠ তলায় নিজদের ফ্লাট থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরটির নাম মো. শরিফুল ইসলাম (১৪)। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাকসা গ্রামের আমির হোসেনের ছেলে।

শরিফুল কামরাঙ্গীর চরে নুরিয়া মাদরাসায় হাফেজি পড়তো এবং সেখানেই থাকতো। গত শুক্রবার হাফেজি শেষ করে পাগড়ি পেয়েছিল শরিফুল। এরপর ছুটি পেয়ে ওইদিনই পূর্ব রসুলপুরের বাসায় ফেরে।

বড়ো ভাই শাহীন হাসান বলেন, শরিফুল হাফেজি পাশ করার পর গত শুক্রবার পাগাড়ি পায়। পরে তিন দিনের ছুটিতে বাড়িতে আসে। তিন দিন শেষ হলে বাবা তাকে মাদরাসায় যেতে বলেন। কিন্তু সে বলে আজ যাবনা, কাল সকালে যাবো। পরে রাতে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। রাত ১১টার দিকে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখা যায় সে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি বলেন, আমরা আত্মহত্যার করার মতো কোনো কারণ জানতে পারেননি।

কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাধা বর্মণ জানান, পূর্ব রসুলপুরের  তাদের বাসা থেকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এরপর রাত পৌনে দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার করে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, সুরতহাল করতে গিয়ে দেখা গেছে, কিশোরটি পায়ুপথে যৌন নির্যাতনের শিকার হয়েছে। 

আরও পড়ুন: ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির আবারও পদযাত্রা

তাদের ধারনা, শরিফুল নিপীড়নের শিকার হচ্ছেন বা হয়েছেন এই বিষয়টি কাউকে বলতে না পারায় অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে। 

এছাড়াও আর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর