যাত্রীদের জন্য খুললো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১২:১৮ পিএম

মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন। বাকি ৪টি স্টেশনও চলতি মাসে উন্মুক্ত করা হবে। তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথের প্রতিটি স্টেশনই যাত্রী উঠা-নামা করতে পারবেন।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে স্টেশনের গেট খুলে দেওয়া হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

সরেজমিনে ঘুরে গেট খুলে দেওয়ার পর অন্য স্টেশনের মতো এই এলাকায় যাত্রীদের তেমন চাপ চোখে পড়েনি। যাত্রীদের মেট্রো স্টেশনে প্রবেশের জন্য বাড়তে কোন লাইনও ধরতে হয়নি।

মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা ছিলো। ভেতরে রোভার স্কাউটের সদস্যরা যাত্রীদের সহায়তা করেন।

এছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের সদস্যরাও যাত্রীদের সহায়তা করেন।

স্টেশন চালু হওয়ার পর যাত্রীরা বলছেন, এই স্টেশনটি অনেকটাই যাত্রী ধরে রাখতে সক্ষম হবে। কারণ এটিই হচ্ছে মেট্রোরেলের মিরপুর এলাকার সবচেয়ে ব্যস্ত এলাকা। বিভিন্ন স্থান থেকে লোকজন মিরপুর-১০ এ নম্বরে আসেন।

মিরপুর-১০ থেকে উত্তরা স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং আগারগাঁওয়ের ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, মার্চের পর থেকে ট্রেন চলাচলের সময় বাড়ানো হবে এবং জুলাই মাস থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫৭

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর