সিদ্দিকবাজারে ধ্বংসস্তূপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। 

বুধবার (৮ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উদ্ধার হওয়া দুইজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে একজন হলেন বংশালের ২৫ মালিটোলা লেনের রবিউল্লাহর ছেলে মমিন উদ্দিন সুমন (৪৫)। মৃতের খালাতো ভাই মো. রাসেল মরদেহটি সনাক্ত করেন। মমিন স্যানিটারি দোকান অনিকা এজেন্সির মালিক ছিলেন বলে জানান তিনি। 

নিহত আরেকজন হলেন শরীয়তপুরের গোসাইরহাট জেলার উপজেলার নাকেরপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে রবিন হোসেন শান্ত (২০)। তিনি স্যানিটারি দোকানের কর্মচারী ছিলেন। নিহতের বড় ভাই শাহাদাৎ হোসেন তাকে সনাক্ত করেন। 

শাহাদাৎ হোসেন জানান, তিন ভাইয়ের মধ্যে রবিন ছিলেন সবার ছোট। মাত্র দুই মাস আগে বিয়ে করেন তিনি। তার স্ত্রীর নাম সোনিয়া। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আকতারুজ্জামান জানান, দুজনের মরদেহ ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, ভবনের বেজমেন্টের এক জায়গায় অনেক মাছি থাকায় সেখানে মরদেহ আছে- এমন সন্দেহে সেখানে র‍্যাবের ডগ স্কোয়াডকে কাজে লাগানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

মরদেহ দুটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: বার্ন ইউনিটে ভর্তি সবার শ্বাসনালি পোড়া

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল চারটা ৫০ মিনিটে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের ঘটনায় আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন ভর্তি রয়েছেন। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর