মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় শিক্ষানবিশ আইনজীবী নিহত

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১১:১০ পিএম

রাজধানীর মগবাজার ওয়ারলেস ফ্লাইওভারের ঢালে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. আনিসুল সাকি (২৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক হাতিরঝিলের সোনালীবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার বৌলাই গ্রামে। সে ওই এলাকার আব্দুস সালামের সন্তান।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, লাব্বাইক পরিবহনের একটি বাস মগবাজার ফ্লাইওভারের থেকে নামার সময় ব্রেকফেল করে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আনিসুল হক ঘটনাস্থলেই মারা যায়। তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।


একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর