রাজধানীর কাপ্তান বাজার সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আর পুড়ে গেছে ৪০টি ঘর।
রোববার (২৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুনের ভয়াবহতার কারণে সংসারের কোন কিছুই বাঁচাতে পারেননি তারা। এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লেফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, সিগারেটের আগুন থেকেই এই আগুনের ঘটনা ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তবে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এই টিনসেডের এই ঘরগুলো নিয়মবহির্ভূত ভাবে করা বলে জানান তিনি। আগুনের কারণে উড়ালসড়কেরও ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
একাত্তর/এসজে
