বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির নামে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১০:৩৭ এএম

কখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল কাউন্সিলর, কখনো অডিট চিফ অফিসার আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পিএস হিসেবে পরিচয় দিতো প্রতারক।

এসব ভুয়া পরিচয়ে চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম বাপ্পি। এসময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়।

ডিবি সাইবারের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ মো. নাজমুল হক পিপিএম জানান, প্রতারক জহিরুল অনলাইনে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে ভাড়া নেওয়ার জন্য মামলার বাদীকে ফোন করে একটি বাসা দেখতে যায়। বাসা দেখে পছন্দ হওয়ায় প্রতারক বাসাটি ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করে। এসময় জাতীয় পরিচয়পত্র ও একটি ভিজিটিং কার্ড প্রদান করে জহিরুল নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পিএস পরিচয় দিয়েছে। কিছুদিন পর মামলার বাদীকে ফোন করে জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক লোক নিয়োগ করা হবে। মামলার বাদীকে সেখানে চাকরি পাইয়ে দেবে বলে সিভি নিয়ে যায়।

তিনি বলেন, পরে প্রতারক জহিরুল চাকরি দেওয়ার জন্য মামলার বাদীর কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কিছু টাকা নেয়। এরপর থেকে প্রতারকের মোবাইল নম্বর বন্ধ পান ও খোঁজ নিয়ে জানতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে মো. জহিরুল ইসলাম বাপ্পি নামে কোন পিএস নেই। বাদী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, দক্ষিণখান থানায় রুজুকৃত মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার (২৬ মার্চ) বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জহিরুলকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানার অপর একটি মামলায় দেখা যায়, এই প্রতারক নিজেকে অডিট চিফ অফিসার (মিনিস্ট্রি অব হেলথ ডিপার্টমেন্ট) পরিচয় দিয়ে খাদ্য অধিদপ্তরের ফুড স্টোর কিপার এবং অডিট অফিসার পদে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুন: উত্তরা-আগারগাঁও রুটের সব মেট্রো স্টেশন চালু

ডিবি-সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান বিপিএম এর তত্ত্বাবধানে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক পিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হক বলেন, পরিচয় যাচাই না করে কারো সাথে লেনদেন করা উচিত নয়। প্রতারণা এড়াতে মিষ্টি কথার প্রলোভনে না পড়া, ভিজিটিং কার্ড বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই আশ্বস্ত না হওয়া, কারো পরিচয় সম্পর্কে সন্দেহ হলে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার অনুরোধ করেন তিনি।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর