রাজধানীতে ছাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ে দু’জন গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০১:৪৭ পিএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পনা আক্তার ইতিকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার বিভিন্ন এলাকায় টানা ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় আনন্দনগর এলাকা হতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও শাহজাহান।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বিপিএম, পিপিএম (বার) জানান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পনা আক্তার ইতি গত রোববার রাতে বাসার যাওয়ার সময় বাড্ডা থানার আফতাবনগরে সি ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে দুইজন ছিনতাইকারী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় অর্পনা আক্তারের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় মামলা রুজু হয়।

পরে গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার তয়াছির জাহান বাবুর নেতৃত্বে বাড্ডা থানার একাধিক টিম অভিযুক্তদের গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধারের কাজ শুরু করে।

আরও পড়ুন: বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তা দেয়া হবে: তাপস

উপ-পুলিশ কমিশনার জানান, মামলা তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি রক্তমাখা শার্ট ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে আগে থেকেই ৭টি ও শাহজাহানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর