বঙ্গবাজারের ধ্বংসস্তূপে এখনও ধোঁয়া, ঘটনাস্থলে ১২ ইউনিট

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৩:২৩ পিএম

বঙ্গবাজারের আগুন নিভলেও এখনও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে সেখানে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। ঘটনাস্থলে ১২টি ইউনিট রয়েছে। তবে ঘটনার তদন্ত এখনও শুরু করা যায়নি। পাওয়া যায়নি আগুনের প্রকৃত উৎস। 

বুধবার সরেজমিন, বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের কর্মীরদের আগুন নোভানোর কাজ করতে দেখা গেছে। কর্মকর্তার দাবি, পানির অভাবে আগুন পুরোপুরি নেভাতে বেশি সময় লেগেছে।

এদিকে, এনেক্সকো টাওয়ারসহ আশপাশের মার্কেটে থাকা মালামাল রক্ষার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। অনেকেই ধ্বংসস্তূপের মধ্য থেকে মালামাল সংগ্রহের চেষ্টা করছেন। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। 

image


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, এনেক্সকো টাওয়ারের পাঁচ ও ছয় তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে ফায়ার সদস্যরা কাজ করছে।

তিনি বলেন, আমাদের জন্য প্রত্যেকটা স্থাপনাই গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে, এক একটা গ্রুপ এক এক জায়গায় কাজ করেছি। একসঙ্গে একশ ফায়ার ফাইটার জড়ো হলেও সেটা কাজের জন্য কিন্তু অন্তরায়।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসে হামলায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

image


এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ছয়টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র‌্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।

আরও পড়ুন: বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তা দেয়া হবে: তাপস

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর