মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সুপারস্টার আহার প্রজেক্ট

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ পিএম

সীমিতআয়ের মানুষদের কাছে প্রতিদিন ইফতার পৌঁছে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সুপারস্টার গ্রুপের আহার প্রজেক্ট। 

এস এস জি আহার প্রকল্পের আওতায় প্রতিদিন ঢাকা এবং নারায়ণগঞ্জের অসচ্ছল মানুষের কাছে ইফতার নিয়ে হাজির হচ্ছে আহারের গাড়ি। এই ইফতার এস এস জির হেড অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ক্যান্টিনে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরী করা হয়। 

image

প্রতিদিন সকাল থেকেই চলে ইফতার বানানোর প্রস্তুতি। রান্না শেষে আহারের গাড়ি ছুটে যায় ৭০০ রোজাদারের মুখে ইফতার তুলে দিতে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে এটি আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের একটি উদ্যোগ যা সুপার ষ্টার গ্রুপের একটি মানবিক প্রচেষ্টা। 

রমজানে ইফতার বিতরণের পাশাপাশি এই আহার প্রজেক্ট বছরের অন্যান্য দিনগুলোতে ঠিক একই ভাবে অনাহারী মানুষের কাছে প্রতিদিন পৌঁছে দেয় দুপুরের খাবার। 

image

গড়ে ৫০০ লোককে প্রতিদিন দুপুরের খাবার পৌঁছে দিলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এর আওতা। এবং আরো প্রশংসণীয় একটি তথ্য হলো এই খাবার আলাদাভাবে তৈরী করা কোনো খাবার নয়, বরং প্রতিদিন এস এস জির হেড অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি করা খাবারেরই একটা অংশ তুলে দেওয়া হয় অনাহারী মানুষের মুখে। 

দেশের অন্যান্য প্রতিষ্ঠান যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমরা পাবো এক ক্ষুধামুক্ত বাংলাদেশ।

image


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর