শাহজাহানপুরে সেলাই মেশিনে আঘাত পেয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

রাজধানীর উত্তর শাহজাহানপুরে খেলতে খেলতে পড়ে গিয়ে সেলাই মেশিনে আঘাত পেয়ে ইবনে ফারহান আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আমতলায় তিনতলা ভবনের দ্বিতীয় তলায় নিজেদের বাসায় পরিবারের সাথে থাকতো আবির। সে ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। 

গুরুতর আহত অবস্থায় বাবা-মা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সোয়া ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা আবিদা সুলতানা বলেন, তিনি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ছেলে রুমে খেলা করছিল। হঠাৎ শব্দ পান। পরে গিয়ে দেখেন ছেলেটি মেশিনের পাশে নিচে পড়ে ছটফট করছে।

শিশুটির বাবা আলী একরামুল কবির একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। এ খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তিনি বলেন, আবির আমার একমাত্র সন্তান। সে আমার বুকে ঘুমাত। সে আমার বুক খালি করে চলে গেল।

আরও পড়ুন: ওভারব্রিজ ভাঙ্গতে গিয়ে আগুন, দাবি ব্যবসায়ীদের

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানাকে অবিহিত করা হয়েছে।  


একাত্তর/আরবিএস   

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর