কিছুটা কমে আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পিএম

টানা ১৪ দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেল তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বোচ্চ। এর আগে শনিবার (১৫ এপ্রিল) জেলায় তাপমাত্রা ৪২ দশমিক দুই ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সূত্র জানায়, আকাশ মেঘলা থাকায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা কম। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আগামী আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। একইসঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। আর বাড়লে মানুষের জীবন যাত্রায় বিরূপ প্রভাব পড়বে।

এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচার চালানো হচ্ছে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পানসহ লেবুর শরবত ও সেলাইন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান জানিয়েছেন, হিট স্ট্রোক ও ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করতে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিভিন্নস্থানে রাস্তার পিচ গলে যেতে দেখা গেলেও যান চলাচলে বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রকাশ চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুন: আগুনের ঝুঁকিতে ঢাকার ৫৮ বিপণি বিতান: ফায়ার সার্ভিস

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। ২০০৫ সালের দুই জুন ৪৩ ডিগ্রি সেলসিয়াস, ২০১২ সালের চার জুন ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ২০০৪ সালের ১৩ মে ৪২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ২০০৯ সালের ২৭ এপ্রিল ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


একাত্তর/এসি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর