স্বল্প পরিসরে নিউ সুপার মার্কেট খুললেও বেচাবিক্রি কম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ পিএম

আংশিকভাবে খুললো আগুনে পোড়া রাজধানীর নিউ সুপার মার্কেট। বিদ্যুৎ সংযোগ ছাড়াই দ্বিতীয় ও নিচতলার ক্ষতিগ্রস্ত কিছু দোকানে বেচাকেনা শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে, তৃতীয় তলায় এখনো চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ। বিকল্প উপায়ে সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। কারণ সন্ধ্যার পর ক্রেতার সমাগম বেশি হয়। 

গত শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা কলেজ সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন রাগে। এত কমপক্ষে ৩০ জন আহত হয়। ফায়ার সার্ভিস বলছে, মার্কেটে ১৩০০ দোকানের মধ্যে প্রায় ২৪৩টি পুড়ে গেছে। 

এরমধ্যে নিউ সুপার মার্কেটের তৃতীয়তলার বেশিরভাগ দোকানই পুড়ে গেছে। শুধু কাঠামোটুকুই টিকে আছে। আর কিছু অবশিষ্ট নেই। মঙ্গলবার তৃতীয়দিনের মতো এই ফ্লোরের পোড়া ধ্বংসস্তুপ সরানোর কাজ করেছেন ব্যবসায়ীরা। আবর্জনা সরানো শেষে কিছু কিছু দোকান সাজানোর কাজও চলেছে। সবার প্রানান্ত চেষ্টা যতো দ্রুত সম্ভব দোকান খুলে দেয়ার। 

বিদ্যুত না থাকায় পোড়া ধ্বংসস্তুপ সরানো কিংবা দোকান সাজাতে ব্যবসায়ীদের বেগ পেতে হচ্ছে। তাদের চাওয়া বিকল্প উপায়ে বিদ্যুতের ব্যবস্থা করা হোক। ব্যবসায়ীরা বলেন, পুড়ে যাওয়া দোকান বাদ দিয়ে অন্য দোকানে যেন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। যাতে তারা দোকান খুলে ঈদের এ সময় বিক্রি করতে পারে। কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে ওঠা যাবে। 

মার্কেট বণিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মারুফ হোসেন বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় নিচতলার কিছু দোকান খুলেছে। আমরা ফায়ার সার্ভিসের কাছে আবেদন করেছি তারা যেন সুপারিশ করে যে দোকানগুলো পুড়েছে সেগুলো বাদ দিয়ে অন্য দোকানে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়। এ সুপারিশ পেলে আমরা বিদ্যুৎ সংযোগ পাবো আশা করি।

তবে ভিন্নচিত্র মার্কেটের দ্বিতীয় ও নীচতলায়। ধোঁয়া ও পানিতে মালামাল নষ্ট হলেও বেশিরভাগ দোকানই অক্ষত আছে। মঙ্গলবার সকাল থেকে এসব দোকানে মালামাল সাজানোর কাজ শুরু করেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকায় চার্জ লাইট কিংবা বিকল্প আলো দিয়ে বেচাকেনার প্রস্তুতি তাদের। দুপুর নাগাদ বিচ্ছিন্নভাবে কিছু ক্রেতাকেও মার্কেটে আসতেও দেখা গেছে। 

স্বল্প পরিসরে খুলে দেয়া হলেও আশানুরূপ বিক্রি শুরু হয়নি। আগুন লাগার কারণে পুরো মার্কেটে এখনো বিদ্যুৎ নেই। আবার দোকানগুলোও গুছিয়ে উঠতে পারেনি। ঈদ সামনে রেখে বুধবার সকাল থেকে দ্বিতীয় ও নীচতলার দোকানগুলোতে পুরোদস্তুর বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা।


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর