হৃদরোগ ইন্সটিটিউটে বন্ধ হয়নি জরুরি অপারেশন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১৮ পিএম

শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি মেরামত করার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের আইসিউ ১২ দিন ধরে বন্ধ থাকায় জরুরি অপারেশন বন্ধ ছিলো- বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে আসা এমন সংবাদের যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। 

একাত্তর টেলিভিশন সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছে, একদিনের জন্যও হার্ট ইন্সটিটিউটের অপারেশন ও চিকিৎসা সেবাসহ কোনো ধরনের কার্যক্রমই বন্ধ ছিলো না। তাহলে কেন এমন ধরনের খবর, এমন প্রশ্ন রাখা হয়েছিলো সেখানকার কর্তৃপক্ষের কাছে।

image


গণমাধ্যমের এমন খবরের ব্যাখ্যা দিয়ে হৃদরোগ ইন্সটিটিউট কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির সময় এমনিতেই অপারেশন বন্ধ থাকে। ছুটি শেষে এসি মেরামত ও আইসিইউ জীবাণুমুক্ত করার কাজে সময় লেগেছে আরও তিনদিন। 

শুধু রাজধানী নয় হার্টের জটিল ও গুরুতর সমস্যার জন্য দূর-দূরান্তের স্বল্প আয়ের মানুষের ভরসার জায়গা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল। 

দেশের অন্য সব সরকারি হাসপাতালের মতো এখানেও চাহিদার তুলনায় সামর্থ্য সীমিত। তার ওপর অভিযোগ উঠেছে, আইসিইউর এসি মেরামতের জন্য গেলো ১০ থেকে ১২ দিন ধরে হাসপাতালটিতে কোন অপারেশন হচ্ছে না।

image


যদিও রোববার সরেজমিনে গিয়ে মেলে ভিন্ন চিত্র। জরুরি অপারেশন কিংবা আইসিইউ কোনটাই একদিনের জন্যেও বন্ধ ছিলো না। গেলো ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ছিলো ঈদের ছুটি। এই সময়ে স্বাভাবিক নিয়মেই বন্ধ ছিলো অপারেশন। রোগির চাপও ছিলো কম। 

তাই সিদ্ধান্ত হয় আইসিউইউ জীবাণুমুক্ত করার নিয়মিত কাজ ও এসি মেরামত হবে ছুটি শেষ হবার পর। ২৫ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত আইসিইউ’র এসি মেরামতের কাজ চলে। তাই এই তিনদিন আইসিউ বন্ধ রাখায় কোনো অপারেশন হয়নি। 

তাহলে এই সময় কোথায় ছিলেন জরুরী রোগীরা- এমন প্রশ্নের জবাবে হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিও সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম মনজরুল আলম বলেন, আমরা বিকল্প আইসিইউ ব্যবহার করে সব ধরনের সেবা অব্যাহত রেখেছি।

image


তিনি আরও জানান,  সাধারণত ছুটির দিনগুলোতে জীবণুমুক্ত করতে আইসিইউ খালি করাটা নিয়মিত কার্যক্রম। এ সময় রোগীর চাপ কম থাকায় বিকল্প আইসিইউতে রাখা হয় জরুরি রোগীদের। এসির সার্ভিসিংও নিয়মিত ঘটনা। তবে এবার অতিরিক্ত তাপমাত্রার কারণে কিছু এসির যন্ত্রাংশ বিকল হওয়ায় মেরামতে সময় লেগেছে বেশি।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শোনাবেন শেখ হাসিনা

কর্তৃপক্ষ জানায়, রোববার মূল আইসিইউ খোলা থাকলেও সেখানে রোগী রাখা হয়নি। সোমবার সরকারি ছুটির পর মঙ্গলবার থেকে অপারেশনের শিডিউল যেমন দেয়া হয়েছে তেমনি আইসিইউও প্রস্তুত আছে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর